রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টেস্ট চলাকালে ইংলিশ শিবিরে দুঃসংবাদ
টেস্ট চলাকালে ইংলিশ শিবিরে দুঃসংবাদ
![]()
হেডিংলি টেস্টের চতুর্থ দিনের অপেক্ষায় ইংল্যান্ড। মাঠে নামার কিছুক্ষণ আগে তারা পেল দুঃসংবাদ। করোনা পজিটিভ হয়েছেন উইকেটরক্ষক বেন ফোকস। যে কারণে এ টেস্ট থেকেই ছিটকে গেছেন তিনি।
বেন ফোকসের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনই তার মধ্যে করোনার কিছু কিছু উপসর্গ ছিল। যে কারণে সেদিন উইকেটের পেছনেও দাঁড়াননি তিনি। তার পরিবর্তে জনি বেয়ারস্টো সামলেছেন উইকেটের পেছনের দায়িত্ব।
এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘ফোকস গতকাল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেনি। তার শরীরের পেছনের অংশে ব্যথা ছিল। এরপর গতকালই তার করোনা পরীক্ষা করা হয়। আজ জানা গেল ও করোনা পজিটিভ।’
ইসিবি আরও জানিয়েছে, ‘তার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানাব। বলব ও ভারতের বিপক্ষে এডজবাস্টন টেস্টে খেলতে পারবে কি না। ওই ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার থেকে।’
হেডিংলি টেস্ট থেকে বেন ফোকস ছিটকে যাওয়ায় তার জায়গায় ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত হয়েছেন স্যাম বিলিংস। এ সম্পর্কে ইসিবি জানিয়েছে, ‘আমরা কেন্টের উইকেটরক্ষক স্যাম বিলিংসকে বেন ফোকসের বদলি হিসেবে দলে নিয়েছি। ও চতুর্থ দিন একাদশে জায়গা পাবে।’




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 