শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ছাগল চুরি করে মোটরসাইকেলে পালাতে গিয়ে দুই ভাই আটক
ছাগল চুরি করে মোটরসাইকেলে পালাতে গিয়ে দুই ভাই আটক
![]()
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেল নিয়ে ছাগল চুরি করার সময় দুই ভাইকে ধাওয়া করে আটক করেছে এলাকাবাসী।
শনিবার (২১ আগস্ট) দুপুরে ওই দুই ভাইকে লালমনিরহাট জেলা হাজতে পাঠানো হয়েছে বলে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২০ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।
আটককৃত দুই ভাই হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন (৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন (৩২)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেলযোগে শুক্রবার (২০ আগস্ট) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন। আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্ব পাড়ে স্থানীয় জামিনুর রহমান ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন।
তিনি আরও বলেন, হঠাৎ মোটরসাইকেলে দুই ভাই এসে একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছাগল মালিকের চিৎকারে দুই ভাইকে সেতুর পশ্চিম পাড়ের লোকজন আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। এর পরে সেতুপাড়ের লোকজন তার পেছনে মোটরসাইকেল ধাওয়া করে হাসিমের তেল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ দুই ভাইকে আটক করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের আটক করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 