ইতিহাসের এই দিনে
![]()
অতীতে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ বৃহস্পতিবার ২৩ জুন, ২০২২। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
২৩ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৭৪তম (অধিবর্ষে ১৭৫তম) দিন। বছর শেষ হতে আরও ১৯১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
১৭২৪ - রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৫৭ - ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয়।
১৭৫৭ -পলাশীর যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়।
১৯৩৪ - সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৯ - মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
১৯৪৯ - হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
১৯৫০ - সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
১৯৭৮ - অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
১৯৮০ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন।
১৯৮৫ - টরেন্টো থেকে বোম্বে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
১৯৯৬ - শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
১৯৯৮ - পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
জন্ম
১৬১৬ - শাহ সুজা, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে।
১৯১৬ - লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক।
১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।
১৯২৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। (মৃ. ১৯৮৭)
১৯৩৬ - সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশি লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
১৯৫১ - রাজ বাব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ।
১৯৫৭ - ডেভিড হটন, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী।
১৯৭২ - জিনেদিন জিদান, সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়।
১৯৮০ - রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৪ - ডুফি, ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
মৃত্যু
১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৩৬ - জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
১৯৫৯ - বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯৬৩ - ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতা।
১৯৮০ - সঞ্জয় গান্ধী, ভারতের রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধীর ছেলে।
২০১১ - পিটার ফক, মার্কিন অভিনেতা।
২০১৩ - রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 