ছিটকে গেলেন মার্করাম
![]()
করোনাভাইরাসে আক্রান্ত হবার এক সপ্তাহ পরও খেলার জন্যফিট না হওয়ায় ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। ইতোমধ্যেই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই করোনায় আক্রান্ত হন মার্করাম। সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। করোনায় আক্রান্ত হবার পর এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে চলে যান মার্করাম।
শেষ দুই ম্যাচে মার্করামকে পাবার আশায় ছিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকলেও, খেলার মত ফিট নন মার্করাম।
এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, ‘টি-টোয়ন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাদ নাম প্রত্যার করে নিয়েছেন মার্করাম। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হবার পর সাত দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচ খেলার মত অবস্থায় আসতে পারবেন না মার্করাম। মানসিক সুস্থতার যত্ন নেয়ার জন্য বাড়ি ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছ।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।





ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 