শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
![]()
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। শনিবার (২১ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের গাগলী দেবের গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শনিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস দিরাই যাচ্ছিল। পথে গাগলী দেবের গ্রাম এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ১০ জন আহত হন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
শান্তিগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. বাবুল হাওলাদার বলেন, এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পেয়েছি। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গন্তব্যে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 