মঙ্গলবার, ১৪ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » স্থূলকায় নারীদের নিয়ে দেশে প্রথমবার সুন্দরী প্রতিযোগিতা
স্থূলকায় নারীদের নিয়ে দেশে প্রথমবার সুন্দরী প্রতিযোগিতা
![]()
প্রথমবারের মতো বাংলাদেশের প্ল্যাটফর্মে শুরু হয়েছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশের অডিশন। শনিবার (১১ জুন) থেকে নগরীতে শুরু হয়েছে দেশের স্থূলকায় নারীদের নিয়ে রিয়েল হিরো প্রেজেন্টস মিস অ্যান্ড মিসেস প্লাস অনুষ্ঠানটি। দেশ ও দেশের বাইরের নানা বয়সী বিবাহিত ও অবাহিত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
সমাজে মোটা বা স্থূলকায় মানুষের জীবন সহজ নয় মোটেও। নানাভাবে তাদের সমাজে হেয়প্রতিপন্ন করা হয়। কেউ পোশাক বা সাজসজ্জা নিয়ে বিব্রত হন, কেউ বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলেন।
যদিও তাদের রয়েছে নানা প্রতিভা। কেবল দেখানোর প্ল্যাটফর্মের ছিল অভাব। সেই অভাবই পূরণ করবে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ। এমন অভাবনীয় উদ্যোগ দেশে এবারই প্রথম। প্রতিযোগীরা তাই অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত।
প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে অডিশন দিয়েছেন ৩০০ প্রতিযোগী। এখান থেকে ৭০ জনকে বাছাই করে নেয়া হবে। বিজয়ীকে ঢাকা টু দুবাই ট্যুর ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড থেকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দেয়া হবে। এছাড়া অভিনয়ের সুযোগসহ র্যাম্পে হাঁটার সুযোগ পাবেন বিজয়ীরা।
এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে যুক্ত হয়ে নিজেদের ভালো লাগার কথা জানালেন বিচারকরা। অন্যদিকে, এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত প্রতিযোগীরাও।
সব মানুষই যেন আত্মসম্মান নিয়ে এগিয়ে যেতে পারে এমন লক্ষ্য নিয়ে এ আয়োজন জানালেন আয়োজকরা। সামনের দিনগুলোতে এমন প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 