সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » যাত্রার ২৭ বছর পর বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার
যাত্রার ২৭ বছর পর বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার
![]()
যাত্রা শুরুর ২৭ বছর পর পুরোপুরি বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালে যাত্রা শুরু আইকনিক এই ওয়েব ব্রাউজিং সাইটটি আর ব্যবহার করা যাবে না ১৫ জুনের পর। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন মাইক্রোসফট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নতুন ব্রাউজার ‘এজ’ এরই মধ্যে জায়গা নিয়ে নিয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের।
প্রথমে ৯৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হলেও পরে বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় মাইক্রোসফট। ২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায় ইন্টারনেট এক্সপ্লোরার। তখন বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার। তবে ফায়ার ফক্স, ক্রোমের এই যুগে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরার।
২০১৬ সালেই ব্রাউজারটির ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। এরপর ২০২০ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট টিম থেকে বন্ধ করা হয় ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট। ২০২১ সালের আগস্ট মাসে মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ হয়।
এদিকে মাইক্রোসফট এজ এর প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারস এক বিবৃতিতে জানান, উইন্ডোজ-১০ এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ মাইক্রোসফট এজের উপর নির্ভর করছে।
মাইক্রোসফট এজে’র মধ্যেই রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের মুড। ফলে সব লেগাসি ওয়েবসাইট সরাসরি এজে ব্রাউজার ব্যবহার করে খোলা যাবে।
দিন দিন প্রযুক্তির উন্নয়নে ইন্টারনেট এক্সপ্লোরার হারিয়ে গেলেও। অনেকের কাছেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশের প্রথম পথ ছিল এটি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 