সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু
রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু
![]()
পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ইভানভ অ্যান্টন (৩৫) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি ফ্লোরের লিফটের সামনে থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।
ইভানভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে ছিলেন ইভানভ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রকল্পের চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় তার লাশ নিজ দেশে পাঠানো হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 