রবিবার, ১২ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | ধর্ম | শিরোনাম » ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ঘুরতে পারবে বাংলাদেশিরা
ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ঘুরতে পারবে বাংলাদেশিরা

অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি হজযাত্রীরাও এখন থেকে ওমরাহ ভিসা নিয়ে পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। এছাড়া, ওমরাহ হজযাত্রীদের ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘোষণা দেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, হজযাত্রীরা এখন থেকে সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন।
ইসা বিন ইউসুফ আল-দুহাইলান আরও বলেন, “কুয়েতের পর বাংলাদেশই একমাত্র দেশ যাদেরকে অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই হজযাত্রীরা ভিসা পেয়ে যাবেন। এই ভিসার মেয়াদ থাকবে ৩ মাস। এই ভিসা নিয়ে পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন হজযাত্রীরা।”
এর আগে, ২ জুন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব সরকার ভিসা দেবে। সৌদি গেজেট




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 