রবিবার, ১২ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বাবা-ছেলের প্রতারণার শিকার কলকাতার শুভশ্রী!
বাবা-ছেলের প্রতারণার শিকার কলকাতার শুভশ্রী!

গত শুক্রবার (১০ জুন) মুক্তি পেয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘বিক্ষোভ’। এতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন প্রযোজক সেলিম খানের পুত্র শান্ত খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
মুক্তির পর থেকে দর্শকের তেমন সাড়া পাচ্ছে না ‘বিক্ষোভ’। এরই মধ্যে নতুন বিতর্কে সামিল সিনেমাটি। এই সিনেমার মূল নায়িকা কলকাতার শুভশ্রী কর। কিন্তু পোস্টার, ট্রেলার কিংবা প্রচার-প্রচারণার কোনো মাধ্যমেই তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
সিনেমাটির পোস্টারে শান্ত খানের সঙ্গে রাখা হয়েছে শ্রাবন্তীকে। বিভিন্ন বিলবোর্ডেও আছেন তারা দু’জন। কিন্তু মূল নায়িকা শুভশ্রী নেই কোথাও! শুধু তাই নয়, সিনেমা মুক্তি উপলক্ষে শিল্পীদের ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। শুভশ্রীর কাছ থেকে সেই ভিডিও বার্তাও নেয়নি শাপলা মিডিয়া।
বিষয়টি নিয়ে শুভশ্রী বলেছেন, ‘আমি আসলে জানি না কেন আমার ছবি পোস্টারে, বিলবোর্ডে রাখা হয়নি। আমি তো এই সিনেমায় শান্তর নায়িকা। নায়িকার ছবি কি পোস্টারে থাকার কথা না?’
বাংলাদেশে প্রথম কাজ করেই বাজে অভিজ্ঞতা হয়েছে জানিয়ে শুভশ্রী বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ কথাও বলেননি। আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এমন কেন হলো? আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। অথচ আমার ছবিই কোথাও রাখা হয়নি। বিষয়টি ভেবে খুব খারাপ লাগছে। বাংলাদেশে প্রথম কাজ করলাম প্রথম কাজেই বাজে অভিজ্ঞতা হলো।’
শুধু তাই নয়, সিনেমাটিতে অভিনয়ের জন্য পূর্ণাঙ্গ পারিশ্রমিকও দেওয়া হয়নি শুভশ্রীকে। কেবল চুক্তি স্বাক্ষরের সময় কিছু টাকা দেওয়া হয়েছিল। এরপর বারবার যোগাযোগ করেও বাকি অর্থ পাননি এ তরুণ নায়িকা। টাকা চাওয়ার কারণেই নাকি তার ওপর ক্ষেপেছেন নির্মাতা ও প্রযোজক। সেজন্য ইচ্ছাকৃতভাবে তাকে আড়াল করে রেখেছেন তারা।
‘বিক্ষোভ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এ বিষয়ে তিনি খুব বেশি কিছু বলতে চাননি। কেবল জানিয়েছেন, তার কাজ সিনেমা নির্মাণ করা। সিনেমা মুক্তি, প্রচার-প্রচারণা এসবের দায়িত্ব প্রযোজকের।
কেআই




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 