শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » জেলায় জেলায় পদ্মা সেতু উদ্বোধনের উৎসব
জেলায় জেলায় পদ্মা সেতু উদ্বোধনের উৎসব
![]()
পদ্মা সেতুর উদ্বোধন দেশের মানুষের জন্য বড় চমক বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
তিনি বলেন, আগামী ২৫ জুন প্রতিটি জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদ্যাপিত হবে, এটি দেশের মানুষের জন্য বড় চমক।
এ ছাড়া পদ্মা সেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হবে বলেও জানান নূর-ই আলম চৌধুরী।
শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় চীফ হুইপ আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে। এত মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 