শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » দেশের ইতিহাসের উৎসবমুখর অনুষ্ঠান হবে পদ্মায়
দেশের ইতিহাসের উৎসবমুখর অনুষ্ঠান হবে পদ্মায়
![]()
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান কোনোদিন হয়নি, যা ২৫ জুন হতে যাচ্ছে।’
শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভিন্ন দফতর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কীভাবে নোঙর করা হবে, সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কিভাবে সঠিক সেবা দেয়া যায়, সেটার পদক্ষেপ নেয়া হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাবাজার ও শিমুলিয়া এই দুই ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন না হয়ে পড়ে সে ব্যাপারেও শেখ হাসিনার সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 