‘জাদুগর’ নিয়ে আসছে ‘সচিবজি’
![]()
বর্তমানে ওয়েব দুনিয়ার জনপ্রিয় অভিনেতাদের তালিকার শীর্ষে আছেন জিতু। জনপ্রিয় বলিউড সিরিজ ‘পঞ্চায়েত টু’ সিরিজের অন্যতম অভিষেক ত্রিপাঠির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা জিতেন্দ্র কুমার।
নিজের অভিনয় শৈলী দিয়ে ভক্তকুল থেকে কুড়িয়েছেন প্রশংসা, পাশাপাশি পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কারও। এবার পঞ্চায়েতের ‘সচিবজি’ ফিরছেন ম্যাজিক মিনু হয়ে। আসছে জিতেন্দ্রর নতুন সিরিজ ‘জাদুগর’।
নেটফ্লিক্সে জাদুকর হয়ে আসছেন তিনি। সিরিজটির পরিচালনায় আছেন সমীর সাক্সেনা। আর চিত্রনাট্য লিখেছেন বিশ্বপতি সরকার। সিরিজে ছোট শহরের এক জাদুকরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রকশ্যেও এসেছে সিনেমার প্রথম ঝলক।
মধ্যপ্রদেশের এক গ্রামের ম্যাজিক মিনু ভালোবাসে একটি মেয়েকে। তবে তাকে পেতে হলে মিুনকে জিততে হবে এক ফুটবল টুর্নামেন্ট। ফুটবল পছন্দ নয় মিনুর। তবে কি ম্যাজিক দেখাবে সে? জানা যাবে জুলাই’র ১৫ তারিখ। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করবে সিরিজটি।
জিতেন্দ্র ছাড়াও ‘জাদুকর’-এ দেখা যাবে আরুশি শর্মা, জাভেদ জাফরি, বিক্রম মালতি, গণেশ দেওকর, ধ্রুব ঠুক্রাল এবং অজিত সিংহ পালাওয়াতকে। ‘শুভ মঙ্গল জাদা সাবধান’-এর আমন ত্রিপাঠী বা ‘চমন বাহার’-এর বিল্লু থেকে শুরু করে পঞ্চায়েত’-এর ‘সচিবজি’ ওরফে ‘অভিষেক ত্রিপাঠী’ জিতেন্দ্র নিজের অভিনয়ের ক্ষমতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে বেশ শক্ত ছাপ ফেলেছেন জিতেন্দ্র।
আরও পড়ুন: আঘাত পেলেন নিক, ‘ব্ল্যাকপিংক’ তারকার সঙ্গে প্রিয়াংকা
আইআইটি খড়গপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই অভিনয়ে ঝুঁকেছিলেন জিতেন্দ্র। টিভিএফ-এ যোগ দিয়ে ওটিটি-তে একের পর এক ছোট ছোট সিরিজে কাজ। ‘পার্মানেন্ট রুমমেটস’ কিংবা ‘টিভিএফ পিচারস’-এ তার অভিনয় চোখ টেনেছিল ওটিটি দর্শকের। তার পর ‘শুভ মঙ্গল জাদা সাবধান’, ‘গন কেশ’, ‘চমন বাহার’-এর মতো কয়েকটি ছবিতেও দেখা যায় জিতেন্দ্রকে।
তথ্যসূত্র: আনন্দবাজার





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 