মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৫৪ জন
গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৫৪ জন
![]()
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৪৩ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৩ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 