মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » রাশিয়ায় আরও মার্কিন নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো
রাশিয়ায় আরও মার্কিন নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো
![]()
রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিষিদ্ধের তালিকা সোমবার সম্প্রসারণ করেছে মস্কো। এই তালিকায় রাজস্বমন্ত্রী জনেট ইলেনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ইউক্রেনে ক্রেমলিনের হামলার পর রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের একই ধরনের পদক্ষেপের পাল্টা জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।
মস্কো গত মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা ৯৬৩ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছিল। এই নামের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও অভিনেতা মর্গান ফ্রীম্যানের নাম রয়েছে।
রাশিয়ার নতুন নামের তালিকায় আরও ৬১ জনের নাম রয়েছে। এদের অধিকাংশ সরকারি কর্মকর্তা হলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানি, বিশেষকরে প্রতিরক্ষা ও জ্বালানি খাতের কয়েকজন প্রধানের নাম রয়েছে।
রাশিয়া নতুন করে ইলেন, জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রান্ডহম ও ওয়ানওয়েবের সিইও নেইল মাস্টারসনকে মস্কোতে প্রবেশ নিষিদ্ধ করেছে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 