মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » চলতি বছরই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালুর আশা
চলতি বছরই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালুর আশা
![]()
চলতি বছরের মধ্যে ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
মঙ্গলবার (৭ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালু করবে। এটি চালু হলে ঢাকা থেকে নারিতা বিমানবন্দরে যেতে ছয় ঘণ্টা সময় লাগবে।
ইতো নাওকি বলেন, ফ্লাইট চালু হলে দু’দেশের জনগণ উপকৃত হবে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য দেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 