সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের সাথে কাজ করতে হবে : পরিকল্পনামন্ত্রী
ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের সাথে কাজ করতে হবে : পরিকল্পনামন্ত্রী
![]()
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সরকার ও কম্পিউটার ইন্ডাস্ট্রিকে তরুণ প্রজন্মের সাথে যৌথভাবে কাজ করতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ সোমবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ড-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মই পারে সংকটকে সুযোগে পরিণত করতে উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। ব্লকচেইন’র উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে আসবে বলেও তিনি প্রত্যাশা করেন। ব্লকচেইন অলিম্পিয়ার্ড দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশে সুবর্ণ সুযোগ বলেও মন্ত্রী মন্তব্য করেন।
এম এ মান্নান বলেন, নানা প্রতিকূলতা ও বৈরিতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিকায়ন ও অগ্রসরমান প্রযুক্তির ক্ষেত্রে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে। তিনি সরকারের পক্ষ থেকে নেওয়া সুযোগ কাজে লাগাতে প্রতিভাবান তরুণসহ সকল তরুণের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংসদ সদস্য অপরাজিতা হক এবং বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ডের অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল বক্তৃতা করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 