সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » বিস্ফোরণের ঘটনা তদন্ত হচ্ছে, কারো গাফিলতি থাকলে, বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্র মন্ত্রী
বিস্ফোরণের ঘটনা তদন্ত হচ্ছে, কারো গাফিলতি থাকলে, বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো এলাকায় আগুন ও বিস্ফোরণের ঘটনায় কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ সামবার সীতাকুন্ডে ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো অপরাধী পাড় পাবে না। যে অপরাধ করেছে, আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যা ঘটেছে, সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়’।
এরআগে সোমবার দুপুরে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি সেখানে আগুন নির্বাপন ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন সীতাকু-ের সংসদ সদস্য দিদারুল আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 