এবার যমজ চরিত্রে তানজিন তিশা
![]()
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এরইমধ্যে নানান চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছেন। এবার প্রথমবারের মতো একই নাটকে দ্বৈত চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি।
রুবেল হাসান পরিচালিত এ নাটকের নাম ‘চিংকি পিংকি’। নারীপ্রধান গল্পের এ নাটকে তিশা একাই থাকছেন চিংকি ও পিংকি চরিত্রে। গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।
প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমি এর আগে কখনও দ্বৈত বা যমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসঙ্গে দুই বোনের যমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।’
তিনি আরও যোগ করেন, ‘এ নাটকের গল্পটা নারীপ্রধান। সঙ্গে বলা যায় কমেডি ঘরানারও। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।’
নির্মাতা রুবেল হাসান জানান, তিশাকে ঘিরেই পুরো নাটকের গল্প। নাটকে অনেক কমেডি আছে, মজা আছে। দর্শকদের ভালো লাগবে।
তানজিন তিশা ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, তামিম মৃধা ও জাহের আলভি প্রমুখ।
নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। আসছে কোরবানি ঈদে ইউটিউবে তাদের চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 