সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » করপোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে বাড়ছে চালের দাম
করপোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে বাড়ছে চালের দাম
![]()
নওগাঁর হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। পাশাপাশি সপ্তাহ ব্যবধানে সব ধরনের ধান মণপ্রতি ১৫০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে করপোরেট প্রতিষ্ঠানগুলো সরাসরি ধান কেনায় চালের বাজার ঊর্ধ্বমুখী।
ধানের দাম ভালো পেয়ে খুশি হলেও প্রাকৃতিক দুর্যোগে ফলন কম হয়েছে বলে দাবি কৃষকদের।
ধানের সরবরাহ বাড়ায় ব্যাপারীদের উপস্থিতিও বেড়েছে হাটে। ব্যবসায়ীরা বলছেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো সরাসরি ধান কেনায় বাড়তি দরে কিনতে হচ্ছে ধান।
হাটে মোটা জাতের ধান ১ হাজার ৩২০ টাকা এবং চিকন কাটারি, জিরা ও মিনিকেট ১ হাজার ৪৫০ টাকা মণ বিক্রি হচ্ছে। চাষিরা বলছেন, এবার নানা কারণে ধান উৎপাদনে বেড়েছে খরচ।
কৃষকরা বলছেন, এক বিঘা জমিতে ৬-৭ হাজার টাকা বাড়তি খরচ হয়েছে।
জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে অন্তত সাড়ে চার লাখ মেট্রিক টন ধানের ফলন কম হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 