সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নরসিংদি | শিরোনাম » রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তায় জড়িত সেই নারী গ্রেফতার
রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তায় জড়িত সেই নারী গ্রেফতার
![]()
নরসিংদী রেলস্টেশনে অশালীন পোশাক পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তার ঘটনায় মূল হোতা ওই নারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (২৯ মে) দিবাগত রাতে শিবপুর উপজেলার ইটাখোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই নারীর নাম মার্জিয়া আক্তার। তিনি নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার বাসিন্দা। তবে, শিলা, শায়লা–এ রকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন ঘটক।
সোমবার (৩০ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান।
তিনি জানান, অভিযুক্ত ওই নারী পেশায় ঘটক। তিনি একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করতেন। যার ফলে শিলা, শায়লা প্রভৃতি নামে পরিচিত তিনি। তবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। বর্তমানে তিনি র্যাব হেফাজতে আছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, গত ১৮ মে (বুধবার) ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় ছাত্রী তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন।
এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে রাত ৯টার দিকে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সবশেষ রোববার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় বোনের বাড়ি থেকে গ্রেফতার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 