সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড
![]()
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত ঠান্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহস্মেদ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, ঠান্ডা মিয়া একজন পেশাদার মাদক বিক্রেতা। ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে আরজি সাহাপুর গ্রামে ঠান্ডা মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির মালিক ঠান্ডা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। পরে তার শরীর তল্লাশি করে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে চার্জশিটে তাকে একমাত্র অভিযুক্ত দেখানো হয়।
পিপি বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 