সোমবার, ৩০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » এবার আঙুলের ইশারায় উঠবে লেখা!
এবার আঙুলের ইশারায় উঠবে লেখা!
![]()
আর নয় ব্রেইল পদ্ধতি। এবার আঙুলের ইশারায় উঠবে লেখা। চাইলে ভাইব্রেশন সংকেতে মোবাইল ফোনেও সম্ভব পড়াশোনা। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে প্রযুক্তি সুবিধার আওতায় আনতে সফটওয়্যারটি তৈরি করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী।
প্রযুক্তির বিপ্লবের এই সময় শ্রবণ, বাক ও দৃষ্টিপ্রতিবন্ধীদের সহজ শিক্ষার পরিবেশ দিতেই তাদের এমন উদ্ভাবন।
জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সহজেই করতে পারবেন পড়াশোনা। দৃষ্টিহীন, শ্রবণ প্রতিবন্ধীরা চাইলে ভাইব্রেশন সংকেতের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারে পাবেন এ সুবিধা।
তিন বছরের গবেষণায় আইসিটির শিক্ষার্থী মুরাদ হাসান, কেএন বদরুদ্দোজ্জা ও আয়মান আসিফ এই প্রোগ্রাম তৈরি করেন। এডুএসিস্ট পদ্ধতির মাধ্যমে ‘সবার জন্য শিক্ষা’ ধারণা থেকেই প্রথম গবেষণার শুরু। এতে কাগজের নকশায় আঙুল বুলানো ছাড়াই সাধারণ শিক্ষার্থীর মতো সক্রিয়ভাবে জাতীয় পাঠ্যক্রমে সংযুক্ত হওয়া সম্ভব। একই সঙ্গে শিক্ষা অর্জনের ক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক বাধা দূরীভূত হবে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘দ্রুত শিল্পবিপ্লবের জন্য আমাদের দক্ষ মানবসম্পদ দরকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষ মানবসম্পদ তৈরিতে এমনসব উদ্ভাবনে এ বিশ্ববিদ্যালয় কাজ করছে।’
বিশ্ববিদ্যালয়ে আধুনিক কৃষি সম্প্রসারণ ব্যবস্থা, শিক্ষাসহ অত্যাধুনিক ১০টি প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন ১৫০ ছাত্রছাত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 