শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » শহীদ মিনারে সদ্যপ্রয়াত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি স্পীকারের শ্রদ্ধা
শহীদ মিনারে সদ্যপ্রয়াত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি স্পীকারের শ্রদ্ধা

ঢাকা, ২৮ মে ২০২২,এনটুএন : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, একাত্তরের মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলার নির্বাহী সম্পাদক গাফফার চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাঁকে দাফন করা হবে।
শ্রদ্ধানিবেদনের পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বলেন যে, এ জাতি চিরদিন শ্রদ্ধাভরে গাফফার চৌধুরীর সৃষ্টিকর্ম, রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করবে।
উল্লেখ্য যে, গাফফার চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট থেকে আজ সকাল ১১টায় তাঁর মরদেহ ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় এবং দুপুর ১টা হতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 