বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্দী হাসান ।
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, সুইডেনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 