রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » লবণাক্ত এক ফসলি জমি ৩ ফসলি জমিতে পরিণত হচ্ছে - কৃষিমন্ত্রী
লবণাক্ত এক ফসলি জমি ৩ ফসলি জমিতে পরিণত হচ্ছে - কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের প্রায় শতকরা ২৫ ভাগ উপকূলীয় এলাকা লবণাক্ততার কারণে সারা বছরে একটি ফসল হতো। আমন ধান তোলার পর বছরের বাকি সময়টা মাঠের পর মাঠ জমি অলস পড়ে থাকত। এই প্রতিকূল ও বিরূপ পরিবেশে বছরে কীভাবে দুইবার বা তিনবার ফসল চাষ করা যায় তা নিয়ে কাজ করছে সরকার।
আজ রোববার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘেরের আইলে আগাম সীম চাষ, অফসিজন তরমুজ ও মরিচ চাষ সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত কৃষক সমাবেশে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদনের সম্ভাবনা অনেক। ইতোমধ্যে আমাদের কৃষি বিজ্ঞানীরা ধান, ডাল, তরমুজ, আলু, ভুট্টা, বার্লি, সূর্যমুখী, শাকসবজিসহ অনেক ফসলের লবণাক্ততাসহিষ্ণু উন্নত জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এসব জাত ও উৎপাদন প্রযুক্তি উপকূলবর্তী বিপুল এলাকার সকল চাষীদের মধ্যে দ্রুত সম্প্রসারণের জন্য কাজ চলছে। সেচের পানির সমস্যা দূর করতে খুলনা, বাগেরহাটে ছয়শ’র বেশি খাল খনন/পুন:খনন করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নায়ায়ণ চন্দ্র চন্দ, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, ব্রির ডিজি ড. শাহজাহান কবীর, বারির ডিজি নাজিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 