বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম বৈঠক অনুষ্ঠিত
সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৫ মে ২০২২ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদ বিরোধীদলীয় নেতার পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩১৬ কোটি ১ লক্ষ ৮হাজার টাকা, ২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৩-২৪ অর্থবছরে ৩৬৫ কোটি ৮২লক্ষ টাকা, ২৪-২৫অর্থবছরে ৩৯১ কোটি ৪৩ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠকের শুরুতে বিগত ৩২ তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।
বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 