বুধবার, ২৫ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে ট্রলির ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রলির ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত
![]()
বাগেরহাটে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমী বেগম বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। অন্যজনের পরিচয় জানা যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, বাগেরহাট শহর থেকে আসা ইটবোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 