সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি দল ও পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টার সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি দল ও পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টার সাক্ষাৎ
![]()
বাংলাদেশে সফররত ফিলিস্তিনি প্রতিনিধি দল আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে ফিলিস্তিনি প্রতিনিধি দলের নেতা হিসেবে উপস্থিত ছিলেন সেদেশের মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ।
এর আগে পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা কর্নেল র্যাডোসলো গ্র্যাবাস্কি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এই আলোচনার মধ্য দিয়ে ফিলিস্তিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 