সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ইউক্রেন ইস্যুতে শক্তিশালী অবস্থান প্রমাণ করেছে বাংলাদেশ: রাশিয়া
ইউক্রেন ইস্যুতে শক্তিশালী অবস্থান প্রমাণ করেছে বাংলাদেশ: রাশিয়া
![]()
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকা সত্ত্বেও ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ শক্তিশালী জাতীয় এজেন্ডাসহ একটি স্বাধীন চিন্তাশীল রাষ্ট্র হিসেবে তার অবস্থান প্রমাণ করেছে।
বাংলাদেশের প্রতি রাশিয়ার কৃতজ্ঞতার বিষয়টি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার ধারাবাহিকতা এবং মস্কোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতির প্রশংসা করি।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সম্মেলনে ‘রাশিয়া-বাংলাদেশ: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ উপলক্ষে তিনি এ কথা বলেন। সোমবার (২৩ মে) ঢাকায় রুশ ফেডারেশন এক বার্তায় এ তথ্য জানায়।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিষয়টি নিয়ে গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেখানে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ।
বাংলাদেশের এ অবস্থানের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। রাশিয়া এটির প্রশংসা করে।
ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার জন্য নয় বরং বাংলাদেশসহ রাশিয়ার মিত্রদের জন্যও এটি হুমকি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন মান্টিটস্কি। বিষয়টি সামাল দিতে ঢাকার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান রাষ্ট্রদূত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 