রবিবার, ২২ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মালদ্বীপে বৈধ হতে পারবেন বাংলাদেশিরা
মালদ্বীপে বৈধ হতে পারবেন বাংলাদেশিরা
![]()
মালদ্বীপে থাকা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চালু করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়।
শনিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিটহীন বাংলাদেশিদের অনুমোদন পেতে জরুরি ভিত্তিতে আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই, তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইনানুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বর্তমানে যে যেখানে কাজ করছে, সেই মালিককে ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে।
এছাড়া কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ই-মেইল (xpat@1500help.mv) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
বৈধ-অবৈধ মিলিয়ে ৮০ হাজারের মতো প্রবাসী কর্মী দেশটিতে রয়েছে বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 