শুক্রবার, ২০ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ীতে এক কৃষকের মৃত্যু বজ্রপাতে
সরিষাবাড়ীতে এক কৃষকের মৃত্যু বজ্রপাতে
![]()
ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে গত বৃহস্পতিবার(১৯ মে) রাতে বজ্রপাতে ওসমান (৪০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামে। জানা গেছে তিনি উপজেলার চুনিয়াপটল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়,গতকাল রাতে ১১ টার দিকে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন কৃষক ওসমান ও তার ভাই মোতালেব হোসেন বাড়ীর উঠানে রাখা ধান ত্রিফল দিয়ে ঢাকতে যান।
এমন সময় হঠাৎ বর্ষিত বজ্রপাতে ওসমান ও মোতালেব গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: তাহমিদ হাসান নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, বজ্রপাতে দুজন আহত হয়েছে। এরমধ্যে একজনকে বাঁচানো গেলেও আরেকজনকে যায়নি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 