বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ‘চাঁদাবাজি’, সবুজবাগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ‘চাঁদাবাজি’, সবুজবাগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. সাঈদী হোসেন।
ঢাকার সবুজবাগ এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে মো. সাঈদী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে সে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার কাছে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া গেছে।’
জানা গেছে, সাঈদী হোসেন এক সময় সবুজবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন বলে পরিচয় দিতেন।
জানা গেছে, ‘চাঁদাবাজি, মাদক সম্পৃক্ততা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ কারণে ২০১৯ সালে সাঈদীকে সবুজবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়।
এরপর ২০২১ সালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি দেখিয়ে তিনি নিজেকে মহানগর দক্ষিণের সহ সভাপতি হিসেবে পরিচয় দিতেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ তাকে ওই পদ দেন বলে জানা গেছে।
এদিকে ভোররাতে র্যাব সাঈদীকে গ্রেপ্তার করতে গেলে তাতে বাধা দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ। এমনকি শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি র্যাবের গাড়ি অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ সেখানে গেলে ছাত্রলীগ কর্মীরা পিছু হটেন।
সাঈদীর গ্রেপ্তার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 