বুধবার, ১৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ছাত্রলীগ নেতা বাবুল হাসান
জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ছাত্রলীগ নেতা বাবুল হাসান

জামালপুরের (দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুষ্ঠান শেষ করে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবুল হাসান (২৩) নামে এক ছাত্রলীগ নেতা।
নিহত বাবুল হাসান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
বুধবার (১৮ মে) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সানন্দবাড়ী রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাবুল ওই ইউনিয়নের চর মাগুড়িহাট গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ ডিগ্রী কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, সকাল থেকে উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এমপি আবুল কালাম আজাদ।
এ সময় ছাত্রলীগ নেতা বাবুল হাসানও সঙ্গে ছিলেন। কর্মসূচি শেষে বাড়ী ফেরার পথে তিনি গাড়ি বহরে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, “এমপির অনুষ্ঠান শেষ করে বাড়ী ফেরার পথে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে বাবুল হাসান গুরুতর আহত হন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।”
এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক দুলাল মিয়া(৩৬)কে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি,পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 