মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের (আরসিডিএস) প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সেনা সদরদপ্তরে তাদের এই সাক্ষাৎ হয়।
এসময় যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স দলের দলনেতা ও ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ সিভিও উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য তাদেরকে ধন্যবাদ জানান এবং সামরিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
একইদিন সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেলসহ ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ব্রাক এর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
২০ সদস্যের প্রতিনিধি দলটি গত ১৪ মে ঢাকায় আসে। সফর শেষে তারা আগামী ২১ মে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 