শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সার্বিয়ার শ্রম মন্ত্রীর বাংলাদেশ হতে কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ
সার্বিয়ার শ্রম মন্ত্রীর বাংলাদেশ হতে কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ

সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃশামীম আহসান সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডাঃ দারিজা কিসিচ তেপাভেভিচ এর সাথে ০৯ সেপ্টেম্বর ২০২১ বেলগ্রেডে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। সার্বিয়ার National Employment Agency-র তথ্যমতে, সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে ১৪জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানী কোম্পানিতে (BEDEM) যোগদানও করেছেন। রাষ্ট্রদূত ৮ সেপ্টেম্বর ২০২১ BEDEM কোম্পানী পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সাথে মত বিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানীতে কাজের পরিবেশ এবং কোম্পানীর দেয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর সমবর্তী অধিক্ষেত্রাধীন (concurrent accreditation) দেশ সার্বিয়ার রাষ্ট্রপতির নিকট ৬ সেপ্টেম্বর ২০২১ পরিচয়পত্র পেশ উপলক্ষ্যে বেলগ্রেড সফরকালীন সময়ে উক্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর জনাব এ এস এম সায়েম এবং সার্বিয়ার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 