রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আইভীর সঙ্গে দেখা করলেন ডিআইজি হারুন
আইভীর সঙ্গে দেখা করলেন ডিআইজি হারুন
![]()
নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার হারুন অর রশীদ গতকাল রোববার (১৫ মে) রাতে নারায়ণগঞ্জে এসেছিলেন। সম্প্রতি ডিআইজি পদোন্নতি পেয়েছেন তিনি। এ কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে করতে এসেছেন।
গতকাল রোববার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ মহানগর এলাকার দেওভোগে চুনকা কুটিরে যান হারুন। বাড়ির সামনে থাকা মেয়র সেলিনা হায়াৎ আইভী এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় নারায়ণগঞ্জের সাবেক এ পুলিশ সুপারকে অভিনন্দন জানান মেয়র। এরপর বাড়ির ভিতরে বেশ কিছু সময় আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা।
এর আগে, ২০১৮ সালে ২ ডিসেম্বর গাজীপুর থেকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার করা হয় হারুন অর রশীদকে। ২০১৯ সালের ৩ নভেম্বর তাকে ঢাকায় বদলি করা হয়। চলতি বছর ১১ মে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 