শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

N2N Online TV
রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » টিওবিবি সভাপতির সঙ্গে শেখ ফজলে ফাহিমের সাক্ষাৎ
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » টিওবিবি সভাপতির সঙ্গে শেখ ফজলে ফাহিমের সাক্ষাৎ
২৯৩ বার পঠিত
রবিবার, ১৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিওবিবি সভাপতির সঙ্গে শেখ ফজলে ফাহিমের সাক্ষাৎ

---

ডি৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডি৮-সিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ইউনিয়ন অব চেম্বার্স অ্যান্ড কমোডিটি এক্সেচেঞ্জেসের (টিওবিবি) সভাপতি রিফাত হিজারজিক্লোউলো।

সম্প্রতি তুরস্কে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রিফাত হিজারজিক্লোউলো ডি৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।

মতবিনিময়কালে ডি৮ মিনিস্ট্রেরিয়াল সভার অংশ হিসেবে ডি৮-সিসিআই এক্সপো অ্যান্ড বিজনেস সামিটের বিষয়ে তারা আলোচনা করেন। এছাড়া তারা এনার্জি খাতে ডি৮ ভ্যালু চেইনের সর্বোচ্চ সদ্ব্যবহার, খাদ্য নিরাপত্তা এবং বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে ডি৮-এর অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

টিওবিবি হলো তুরস্কের শিল্প ও বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। এ সংগঠনের পরিচালনা পর্ষদ শেখ ফজলে ফাহিমের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ডি৮-সিসিআই এক্সপো অ্যান্ড বিজনেস সামিটের জন্য ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন।



আর্কাইভ