শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার
![]()
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে র্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীরা হলেন, মোসা. খাদিজা আক্তার (৩৫), মোসা. আয়শা আক্তার (২৫) এবং খাদিজা আক্তার (২৫)।
র্যাব জানায়, আসামি তিনজন একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবার চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকার অভিমুখে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে তাদের শরীর ও ব্যাগ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচার করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 