শুক্রবার, ১৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | বরিশাল | শিরোনাম » ভোলায় ৩০০ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
ভোলায় ৩০০ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
![]()
ভোলার পরানগঞ্জ বাজারে একটি গুদামে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
পরবর্তীতে জব্দকৃত তেল ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম সকালে অভিযানে নামে।
এ সময় ভোলা সদরের পরানগঞ্জ বাজারের হৃদয় স্টোরে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা।
তেল মজুতের অভিযোগে গুদামের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত তেলের বোতলের গায়ের দামে ১৬০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
ক্রেতারা সারিবদ্ধ হয়ে এ তেল সংগ্রহ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 