বৃহস্পতিবার, ১২ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
![]()
খুলনার বড়বাজার এলাকার তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদের জরিমানার পাশাশাশি সঠিক মূল্যে বিক্রির জন্য বলা হয়েছে।
র্যাব ৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল মজুতের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তাই ভষ্যিতে এ সংকট তারা যেন তৈরি না করতে পারে, তাই তাদের জরিমানা করা হয়েছে। তবে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 