শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নরসিংদি | শিরোনাম » ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি, অস্ত্রসহ আটক ৯
১৯ স্বর্ণের দোকানে ডাকাতি, অস্ত্রসহ আটক ৯
![]()
ঢাকার সাভারে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি করে স্বর্ণসহ প্রায় দুই কোটি টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে আটক করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নরসিংদী জেলার ডিবি পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় নয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, কাটার, দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত এক প্রাইভেটকার। এছাড়া ডাকাতদের লুণ্ঠন করে নেওয়া স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, আটক ডাকাত দল এর আগে নৌপথে ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করে। এছাড়া সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারের স্বর্ণের দোকানে তারা ডাকাতি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়ারহাট বাজারে হানা দেয় নদীপথে আসা ডাকাতদল। পরে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ অর্থসহ ২ কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নেয় তারা। এ সময় ডাকাতদের মারধরে আহত হন বাজারের তিন নিরাপত্তাকর্মী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 