শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » পবিত্র রমজানের শিক্ষার আলোকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনের আহবান খাদ্যমন্ত্রীর
পবিত্র রমজানের শিক্ষার আলোকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনের আহবান খাদ্যমন্ত্রীর
![]()
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পবিত্র রমজানের শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখার আহবান জানাচ্ছি।”
আজ নওগাঁ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলায় আমরা সক্ষম হয়েছি। সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে দলমতের উর্ধ্বে থেকে কাজ করতে হবে। ঐক্যের বন্ধনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আহবান জানান তিনি ।
ইফতার মাহফিলে সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার প্রতিনিধি শরিক হন। এসময় দেশের অব্যাহত কল্যাণ কামনা করে মোনাজাত কর হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 