বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সমাজকল্যাণ মন্ত্রী
অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের প্রতিটি শিশু যাতে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠে সে লক্ষ্যে সরকার কাজ করছে। দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।
মন্ত্রী বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদেরকে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। সরকার অনাথ শিশুদের জন্য সরকারি শিশু নিবাসে শিক্ষা ও বসবাসের উপযুক্ত পরিবেশে বেড়ে উঠার ব্যবস্থা করেছে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে এ প্রতিষ্ঠানসমূহে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শিশু নিবাসের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। আগামীতে নিবাসীরা আরো উন্নত পরিবেশে এখানে বেড়ে উঠবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 