শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » নয়া মোড় নিলো জাভেদ-কঙ্গনা দ্বন্দ্ব
নয়া মোড় নিলো জাভেদ-কঙ্গনা দ্বন্দ্ব
![]()
জাভেদ-কঙ্গনা মামলার প্রথম ধাপে এগিয়ে গেলেন গীতিকার জাভেদ আখতার। ২০২০ সালে ভারতে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে জাভেদ মানহানির মামলা দায়ের করেছিলেন কঙ্গনার বিরুদ্ধে। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বইয়ের একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। বৃহস্পতিবার বোম্বে হাই কোর্ট অভিনেত্রীর সেই আবেদন খারিজ করে দিয়েছে।
গেল বছর সাংবাদিক অর্ণব গোস্বামীকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ গীতিকারের বিরুদ্ধে কঙ্গনা মানহানিকর, ভিত্তিহীন মন্তব্য করেছিলেন, এমনই অভিযোগ জানিয়েছিলেন জাভেদ। রানাউত এবং তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি চলতি বছরের শুরুতে এই মানহানি মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আদালত এই মামলায় যথেষ্ট মানবিক নয়।
এর পরেই গেল ডিসেম্বরে আদালত জুহু পুলিশকে কঙ্গনার বিরুদ্ধে জাভেদের আনা অভিযোগের তদন্তের নির্দেশ দেয়। অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হয়। এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে কঙ্গনাকে সমন পাঠানো হয়। সূত্র: আনন্দবাজার।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 