শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » সিঁথিতে সিঁদুর, ফের আলোচনায় নুসরাত
সিঁথিতে সিঁদুর, ফের আলোচনায় নুসরাত
![]()
গেল বছরই নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হয়ে যান টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিখিলকে বিয়ের পর তিনি হিন্দু রীতি-নীতি পালন করেছিলেন।
নিখিলের সঙ্গে যেহেতু সম্পর্ক নেই, সুতরাং তার সিঁথিতে সিঁদুর থাকার কথা নয়। কিন্তু সদ্যই ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে নুসরাতের মাথায় সিঁদুর দেখা গেল। যা নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনাকল্পনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, চারদিকে মরুভূমি; হলুদ রঙের লং স্কার্ট, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস আর খোলা চুলে হেঁটে যাচ্ছেন নুসরাত। তার সিঁথিতে রক্তরঙা সিঁদুর। ক্যাপশনে নুসরাত জানালেন, এই ভিডিও নতুন নয়। গত জানুয়ারিতে যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন, তখন ধারণ করা।
পোস্টের বিবরণীতে হ্যাশট্যাগের সঙ্গে ‘থ্রো ব্যাক মেমোরিজ’, ‘রাজস্থান’-এর মতো একাধিক শব্দ জুড়ে দিয়ে এসব তথ্য জানিয়েছেন নুসরাত জাহান।
নিখিল জৈনের সঙ্গে আলাদা হওয়ার পর রাজস্থানে ঘুরতে গিয়ে নুসরাত কেন সিঁদুর পরেছিলেন? এটা কী শুধু নান্দনিকতার জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য গল্প? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
রাজস্থান থেকে কলকাতায় ফেরার পর দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা গিয়েছিল নুসরাত-যশকে। সেখানেও হাতে শাঁখা-পলা এবং সিঁথি ভরতি সিঁদুর নিয়ে উপস্থিত হয়েছিলেন নুসরাত।
সম্প্রতি মা হন নুসরাত। তিনি ইতোমধ্যে পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন যে, তার সন্তানের পিতা যশ। তাহলে যশ তার শুধুই প্রেমিক নাকি বিয়ে করা স্বামী, তা নিয়ে রহস্য বাড়ছেই।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 