শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » ডিজিটাল ডিভাইসে বাংলাদেশ আমদানিকারক থেকে আজ রপ্তানির দেশে পরিণত : পলক
ডিজিটাল ডিভাইসে বাংলাদেশ আমদানিকারক থেকে আজ রপ্তানির দেশে পরিণত : পলক
![]()
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমদানিকারক দেশ থেকে ডিজিটাল ডিভাইস রপ্তানির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। প্রতিমন্ত্রী আজ সাভারে মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফোনির কারখানা পরিদর্শন ও ত৪২ মডেলের সিম্ফোনি সেট উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ মোবাইল রপ্তানি করে বিশ্বের কাছে মেইড ইন বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ২০১৬ সালে ডিজিটাল ডিভাইসের খুচরা যন্ত্রাংশের উপর শুল্ক কমিয়ে ১ শতাংশ করায় আমদানিকারক দেশ থেকে স্মার্টফোন উৎপাদন ও রপ্তানিকারক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিনত হয়েছে বাংলাদেশ । ’তিনি বলেন, দেশি-বিদেশি ১৫ টি ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় ৯০ শতাংশ মোবাইল এর চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছে। আর ২০২৫ সাল নাগাদ প্রযুক্তি শিল্প থেকে ৫ বিলিয়ন রপ্তানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’গড়ার এই মিশনে নেতৃত্ব দেবে সিম্ফনি। অদূর ভবিষ্যতে দেশের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি’র মতো সফল গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ,পরিচালক নায়ক রিয়াজ হোসেন , সিম্ফনির শুভেচ্ছাদূত অভিনেত্রী শবনম বুবলী ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 