শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » একাধিক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
একাধিক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় একাধিক হত্যা মামলার আসামি সোহেল খাঁ কে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল খাঁ দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার রহমান ওরফে বদির কানার ছেলে।
পুলিশ সহ এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী সোহেল খাঁ বৃহস্পতিবার(১৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে দিঘলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামে নিজ শ্বশুর বাড়ির পাশের বেঞ্চে বসে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন।
এসময় হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহেল খাঁকে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 