শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

N2N Online TV
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনফিকার সাথে ড্র করেও সেমিফাইনালে লিভারপুল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনফিকার সাথে ড্র করেও সেমিফাইনালে লিভারপুল
২২১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনফিকার সাথে ড্র করেও সেমিফাইনালে লিভারপুল

---

এক মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো লিভারপুল।
গতরাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে বেনফিকার সাথে ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। তবে প্রথম লেগে বেনফিকার মাঠে ৩-১ গোলে জিতেছিলো লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে শেষ চারের টিকিট পেল লিভারপুল।
ঘরের মাঠে লিভারপুলের পক্ষে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো (৫৫ ও ৬৫ মিনিট)। অপর গোলটি করেন ইব্রাহিম কোনাটে (২১ মিনিট)।
বেনফিকার হয়ে ১টি করে গোল করেন গনকালো রামোস (৩২ মিনিট), রোমান ইয়ারেমচুক (৭৩ মিনিট) ও ডারউইন নুনেজ (৮১ মিনিট)।
আগামী ২৮ এপ্রিল সেমিফাইনালে ইংলিশ ক্লাব ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ চারে উঠে ভিয়ারিয়াল।



আর্কাইভ