বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১১তম বৈঠক
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১১তম বৈঠক
![]()
ঢাকা,৯ সেপ্টেম্বর ২০২১: একাদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১ তম বৈঠক কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভূমি মন্ত্রী ও কমিটির সদস্য সাইফুুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল,মোঃ হাবিবর রহমান, মোঃ শাহজাহান মিয়া, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মোঃ আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন।
কক্সবাজার জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর অফিসে তৈরির জন্য ১০০ শতাংশ জমি অধিগ্রহণে অনিয়ম প্রসংগে তদন্ত করার লক্ষ্যে তিনসদস্য বিশিষ্ট সাবকমিটি গঠন করা হয়। সাবকমিটিতে মোঃ হাবিবর রহমানকে আহবায়ক করে মনোরঞ্জন শীল গোপাল ও উম্মে ফাতেমা নাজমা বেগমকে সদস্য করা হয়।
কমিটি সহকারী কমিশনার(ভূমি) অফিসের যে সকল কর্মচারীর চাকুরিকাল ৩বছর অতিক্রম করেছে তাদেরকে দ্রুত বদলির ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে গুচ্ছগ্রাম প্রকল্পে গুচ্ছগ্রামে প্রকৃত বরাদ্দকৃতরা বসবাস করছে তা পর্যবেক্ষণ করা এবং কৃষিকাজের জন্য জমি লীজ নিয়ে সেগুলো অন্যকাজে ব্যবহার হচ্ছে কিনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, ভূমি সংস্কার বোর্ড ও আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ওজাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 